ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সদস্য মোঃ রাহুল ইয়ামিন তানভীর এর বাড়িতে গত ১৯ আগষ্ট ২০২৪ ইং বর্তমান অন্তবর্তীকালিন সরকার সমর্থক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কর্মীরা হামলা ভাংচুর করেছে। এ ঘটনায় মোঃ রাহুল ইয়ামিন তানভীর এর মাতা রুকেয়া খানম আহত হয়েছেন। মোঃ রাহুল ইয়ামিন তানভীর এর পিতা মোঃ জুয়াহিদ হোসেন এ সময় বাড়িতে ছিলেন না। মোঃ রাহুল ইয়ামিন তানভীর এর মাতা রুকেয়া খানম আমাদেরকে জানান তাহার ছেলে মোঃ রাহুল ইয়ামিন তানভীর বর্তমানে যুক্তরাজ্য বসবাস করতেছে। মোঃ রাহুল ইয়ামিন তানভীর বাংলাদেশে থাকা কালিন সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন অপপ্রচার করায় ও মোঃ রাহুল ইয়ামিন তানভীর এর চাচা মোঃ জমসেদ আহমদ (জমসেদ) ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে কাজ করায় বর্তমান সরকার সমর্থক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা আমাদের বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে। হামলাকারীরা আমার ছেলে মোঃ রাহুল ইয়ামিন তানভীর কে কাছে পেলে প্রাণে হত্যা করিবে বলিয়া হুমকি দেয়। আমার স্বামী বাড়িতে না থাকায় আমি হামলাকারীদেরকে বাঁধা দিতে চাইলে তারা আমাকেও মারপিট করে আহত করে হামলাকারীরা চলে যায়। হামলাকারীরা চলে যাওয়ার পর আমার স্বামী বাড়িতে আসেন এবং সমস্ত ঘটনা জানেন এবং আমার স্বামীর সহায়তায় আমি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল মৌলভীবাজার-এ চিকিৎসা গ্রহন করি। এমতাবস্থায় বাংলাদেশে আমার ছেলে মোঃ রাহুল ইয়ামিন তানভীর এর জীবন মোটেই নিরাপদ নয়। রুকেয়া খানম আরও বলেন বসতবাড়িতে হামলা ও ভাংচুরে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।
5:08 am, Wednesday, 23 September 2026
News Title :
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে বর্তমান সরকার সমর্থকদের হামলা, ভাংচুর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:35:20 am, Tuesday, 20 August 2024
- 196 Time View
Tag :
Popular Post




























