9:06 am, Wednesday, 24 June 2026

যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদুল ইসলামকে জুড়ী টাইমস এর সংবর্ধনা

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, জুড়ীর কৃতি সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে জুড়ীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুড়ী টাইমস। সম্প্রতি জুড়ী টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক মনোনীত হওয়ায় সৈয়দ জাহেদুল ইসলামকে এ সংবর্ধনা দেন জুড়ী টাইমস।

আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগে অনলাইন একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল এখন দিন দিন জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হয়েছে এবং এর পাঠক প্রিয়তাও শীর্ষে পৌঁছে গেছে। সময়ের সাথে সাথে এগিয়ে চলছে বাংলাদেশ। প্রযুক্তির আলো ছড়িয়ে পড়েছে সর্বত্র। দেশজুড়ে বিস্তৃতি লাভ করেছে দ্রুতগতির ইন্টারনেট। আজকের সংবাদ জানতে আগামীকালের সংবাদপত্রের জন্য অপেক্ষা করার সময় নেই। যখনই ঘটনা তখনই সংবাদ। দ্রুত অগ্রসরমান বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন নিউজ পোর্টাল। কম খরচে এবং সহজলভ্য দ্রুততগতির ইন্টারনেটের কারণে এই মাধ্যমে উদ্যোক্তাদের আগ্রহ ক্রমশঃ বাড়ছে।

অনলাইন সংবাদপত্রগুলো এখন তাৎক্ষণিক ঘটনার সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয়, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, খেলাধুলা, মুক্তমত, শেয়ারবাজার, বিনোদন, লাইফস্টাইল, আইন, ধর্ম, স্বাস্থ্য, শিক্ষা, সাহিত্য, শিশুসাহিত্য, ফিচার, ধর্ম-দর্শন, বিজ্ঞান-প্রযুক্তি, মতামতসহ বিশেষ প্রতিবেদন ও সাক্ষাৎকার প্রকাশ করছে।

এরই ধারাবাহিকতায় ২০১৬ সালে মৌলভীবাজার জেলার জুড়ীতে অনলাইন নিউজ পোর্টাল “জুড়ী টাইমস” এর যাত্রা শুরু হয়। জুড়ী টাইমস্ এর শুভ উদ্বোধন করেন তৎকালীন মহান জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ এবং বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এম.পি। জুড়ী টাইমস্ এর এ যাত্রায় সম্প্রতি যুক্ত হয়েছেন “সৈয়দ সিরাজ-আলেয়া ফাউন্ডেশনের” চেয়ারম্যান জুড়ীর কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদুল ইসলাম। জুড়ী টাইমস পরিবার মনে করেন সৈয়দ জাহেদুল ইসলামের নতুন নেতৃত্বে জুড়ী টাইমস্ আরো বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে এগিয়ে যাবে।

সম্প্রতি জুড়ী মিডিয়া সেন্টারে সৈয়দ জাহেদুল ইসলামকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি এবং এনটিভি ও মানবজমিনের সাংবাদিক তানজির আহমেদ রাসেল। জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং জুড়ী টাইমস এর সম্পাদক-প্রকাশক সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা এডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টি জুড়ী উপজেলা শাখার সভাপতি ও সাবেক ছাত্রনেতা আব্দুল মালিক সাচ্চু, প্রবাসী সমাজসেবক সংস্থা বাংলাদেশ জুড়ী উপজেলা শাখার সভাপতি ও জুড়ী ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ মো. আল-আমিন তালুকদার, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভির সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক হারিস মোহাম্মদ, যুবলীগ নেতা ফারুক আহমদ প্রমূখ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাহেদুল ইসলামকে জুড়ী টাইমস এর সংবর্ধনা

Update Time : 01:08:57 pm, Sunday, 26 February 2023