10:48 am, Tuesday, 19 May 2026

রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহিয়া মাহি

ডেস্ক রিপোর্ট :ঢাকাই চলচ্চিত্রের অগ্নিকন্যা খ্যাত নায়িকা মাহিয়া মাহি তার স্বামী রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে মাহি তাদের এ বিচ্ছেদের কথা জানান।

মাহি জানান, আমাকে এমন একটি কাজ করতে হবে আমি কখনও ভাবিনি। তবে আমার মনে হয়েছে এখন সবাইকে বলার সময় হয়েছে আমাদের, নিজেদের ভালোর জন্য। আমি আর রকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম। আমরা খুব ভালোই ছিলাম। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে বুঝলাম, আমরা আসলে দুজন দুজনের জন্য না। সে অনেক ভালো একজন মানুষ। এতগুলো দিন ওর সঙ্গে কাটিয়েছি সে আমাকে খুব কেয়ার করেছে। সব সময় একটা ছাতার মতো করে আগলে রেখেছে। কিন্তু আসলে কি কারণে একটি ছাদের নিচে দুটি মানুষ কেনো ভালো নেই, সেটি তৃতীয় পক্ষ কেউ বলতে পারবে না সেই দুজন মানুষ ছাড়া। আর তাই সব কিছু মিলিয়েই দুজন দুজনের প্রতি সম্মান জানিয়েই আলাদা হচ্ছি। তাছাড়া আমরা অনেক দিন ধরেই আলাদা আছি।

মাহি আরও বলেন, আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই আমাকে গালি দেবেন, অনেক বাজে কথা বলবেন। বিশ্বাস করেন, আপনাদের কমেন্টসগুলো তীরের মতো আমার বুকে লাগবে। আমার ছেলেকে নিয়েও আপনারা অনেকে খারাপ কমেন্টস করেন, সেগুলো দেখে মা হিসেবে আমার বুকটা ফেটে যায়। কোনো বাচ্চাকে নিয়ে এমন খারাপ কমেন্টস করবেন না, সে যেমনি হোক না কেনো দেখতে।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগেও ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

রকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন মাহিয়া মাহি

Update Time : 06:25:14 am, Saturday, 17 February 2024