2:20 pm, Wednesday, 18 November 2026

রাজধানী ছেড়ে যাচ্ছে কিয়েভের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভের রাস্তায় শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের ভিড়
মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন।

এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবংবিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন।

কিয়েভে বৃটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইট করেছেন যে রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে ক্যাশ মেশিনগুলোতে লাইন দিতে দেখা যাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজধানী ছেড়ে যাচ্ছে কিয়েভের বাসিন্দারা

Update Time : 07:25:11 am, Thursday, 24 February 2022