সালেহ আহমদ :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার হরিপাশা বাজারে খান ইলেক্টো মার্ট (ওয়ালটন শো রোম) এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল আদ্বহা উপলক্ষে আয়োজিত স্পেশাল গিফট লাকি বক্স এর ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ জুন) টানা দুইমাসব্যাপী ক্যাম্পেইনের পর ড্র এর মাধ্যমে নির্বাচিত ১৬ জন বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন খান ইলেক্টো মার্ট এর স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম খান লেবু।
এসময় ওয়ালটন মৌলভীবাজার জোন এড়িয়া ম্যানেজার সাখাওয়াত নিয়ন, খান ইলেক্টো মার্ট এক্সিকিউটিভ ম্যানেজার জাবের আহমদ, ফুলজেন্ট কেজি একাডেমি কাছাড়ীর শিক্ষক জাকির হোসেন শাকিব, ব্যবসায়ী হাসান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
১ম পুরস্কার বিজয়ী ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন খাসপ্রেমনগর গ্রামের পেয়ারা বেগম, ২য় পুরস্কার বিজয়ী ছায়াদ মিয়া একটি এয়ারকুলার এবং ৩য় পুরস্কার বিজয়ী দুলাল মিয়া একটি ব্লেন্ডার পেয়েছেন। এছাড়া আরো ১৩টি পুরস্কার বিভিন্ন বিজয়ীদের হাতে তুলে দেন সাইফুল ইসলাম খান লেবু।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে খান ইলেক্টো মার্ট এর স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম খান লেবু বলেন, ওয়ালটন এর পণ্য ক্রেতারা আগ্রহী হয়েই কিনে থাকেন। ঈদের আনন্দকে বাড়িয়ে তুলার জন্য এমন ড্র এর আয়োজন করা হয়েছে। আগামীতে আরো বড় ধরনের ড্র আয়োজন করা হবে। সেখানে ওয়ালটন এর এসি থাকবে ১ম পুরস্কার বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক 























