8:34 am, Sunday, 26 July 2026

রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা পিন্টু সুলতানকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ রিপোটার: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার,ধর্ষণ,মানবপাচার,হত্যা মামলা,সন্ত্রাসী,চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

জানা যায় গত ৯আগস্ট সকাল ১০টার দিকে মোঃ পিন্টু সুলতান এর নেতৃত্বে বন্দুকসহ দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে রাজনগর থানাধীন কাশেম বাজার এলাকায় সংখ্যা লঘুদের দোকান লুটপাটের উদ্দেশ্যে আক্রমণ চালায়। মোঃ সিরাজুল ইসলাম (ছানা) চেয়ারম্যান উক্ত আক্রমণ প্রতিহত করতে গেলে মোঃ পিন্টু সুলতান তার হাতে থাকা বন্দুক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৪ তারিখঃ-১৫ আগস্ট ২০২৪ইং ধারা-১৪৩ /১৪৭ /১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৪ /৩২৫ / ৩২৬ /৩০৭ /৩০২ /৪২৭ /৩৮০ /১১৪ /৩৪ পেনাল কোড।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সদর কোম্পানী ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর যৌথ অভিযানে অদ্য ০২ অক্টোবর ২০২৪ ইং তারিখ দুপুর আনুমানিক ১৩:০৫ ঘটিকায় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার রাজনগরে আলোাচিত ও চাঞ্চল্যকর হত্যা কান্ডের মূলহোতা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ পিন্টু সুলতান (৫১), পিতা-আশ্বব আলী, সাং-রক্তা, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।

৪। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিচারবহির্ভূত হত্যা এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী

রাজনগরে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা পিন্টু সুলতানকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব

Update Time : 06:33:06 pm, Wednesday, 2 October 2024