6:04 am, Friday, 22 May 2026

রাজনগরে পোল্ট্রি ফার্ম দখল, বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও নির্যাতন

ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মৌলভী চক গ্রামে ০৫ আগষ্ট, ২০২৪ খ্রিঃ পোল্ট্রি ফার্ম দখল, বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও নারী নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকায় একদল লোক মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মৌলভী চক গ্রামের আব্দুল আলীর ছেলে মোঃ সাঈদুর রহমান এর মালিকানাধীন “ভাই ভাই পোল্ট্রি ফার্ম” জোর পূর্বক দখল করে পোল্ট্রি ফার্ম ভাংচুর করে এবং মোঃ সাঈদুর রহমান এর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে, বসতঘরের মূল্যবান আসবাবপত্র লুটপাট করে। এ সময় বসতঘরে থাকা মোঃ সাঈদুর রহমান এর স্ত্রী হামলাকারীদের বাঁধা দিলে এবং বসতঘরের আসবাবপত্র ভাংচুর, লুটপাট না করার জন্য অনুরোধ করিলে হামলাকারীরা আরও উত্তেজিত হইয়া উঠে এবং তার স্ত্রীকে অত্যাচার নির্যাতন করে প্রাণে হত্যার ভয় দেখায়। এ সময় মোঃ সাঈদুর রহমান এর স্ত্রী ছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন না। উক্ত ঘটনার বিষয়ে মোঃ সাঈদুর রহমান এর স্ত্রী বলেন যে, আমার স্বামী মোঃ সাঈদুর রহমান এর সাথে তাহার চাচাতো ভাই, জামিয়া রহমানিয়া মাদ্রাসা মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা মাওলানা জামিল আহমদ আনছারীর ভাগিনা মিজান আলী, রাশিদ আলী, আশিক আলী, জাহিদ আলী দের দীর্ঘদিন যাবৎ জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরে মাওলানা জামিল আহমদ আনছারীর হুকুমে তাহার ভাগিনারা আমার স্বামী মোঃ সাঈদুর রহমান এর মালিকানাধীন ভাই ভাই পোল্ট্রি ফার্ম দখলের চেষ্টা করিতে থাকে এবং শেষ পর্যন্ত ফার্মটি দখল করে ভাংচুর করে, আমাদের বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। আমি বাঁধা দিলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ আমার উপর চালায় পাশবিক নির্যাতন, আমার শ্লীলতাহানী ঘটায়। আমি উক্ত ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে মোবাইল ফোনে মাওলানা জামিল আহমদ আনছারীর সাথে কথা বললে তিনি বলেন, উক্ত ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না বা তিনি কাউকে এরকম জঘন্য অপরাধ করার কথাও বলেন নি। তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

রাজনগরে পোল্ট্রি ফার্ম দখল, বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও নির্যাতন

Update Time : 07:34:47 am, Tuesday, 6 August 2024