8:22 pm, Monday, 27 July 2026

রাজনগরে বিমা দিবস উদযাপন

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজনে জাতীয় বিমা দিবস উদযাপিত হয়েছে। ‘বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (০১ মার্চ) সকালে রচনা প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা গোলাম রাব্বানী খান, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ রঞ্জন ভট্টাচার্য্য, জীবন বিমা কর্পোরেশনের ব্রাঞ্চ ইনচার্জ মসুদ মিয়া, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ইনচার্জ মাওলানা আব্দুস শহীদ, সাংবাদিক মো. ফরহাদ হোসেন সহ বীমার সাথে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল কান্তি গুপ্ত চৌধুরী, সাংবাদিক আহমদউর রহমান ইমরান প্রমুখ।

পরে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

রাজনগরে বিমা দিবস উদযাপন

Update Time : 10:10:08 am, Tuesday, 1 March 2022