3:50 pm, Wednesday, 18 November 2026

আপোষের নামে হয়রানীর অভিযোগ: ধর্ষণের শিকার কিশোরীর মামলা: ধর্ষক গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় অপহরণের পর এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও পরে পুলিশের বিরুদ্ধে আপোষ মীমাংসার নামে ধর্ষককে অন্যত্র বিয়ের সুযোগ করে দেওয়ার অভিযোগের ঘটনায় অবশেষে থানায় মামলা রেকর্ড হয়েছে। শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষের নির্দেশে ভিকটিম কিশোরীর মামলা রেকর্ড করে থানা পুলিশ। এরপরই অভিযান চালিয়ে ঘটনার মুল হোতা জামিল আহমদকে (২১) শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। জামিল উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নয়া সায়পুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এর আগে গত ৭ মে ওই কিশোরীকে অপহরণ করে একাধিকবার ধর্ষণ করে প্রতিবেশী যুবক জামিল আহমদ। এরপর ওই কিশোরীর মায়ের অভিযোগে গত ১৪ মে কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারী জামিলকে আটক করেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের এএসআই তাজুল ইসলাম।

অভিযোগ উঠেছে, কিশোরীকে উদ্ধারের পর ১৪ মে রাতে ঘটনাটি নিষ্পত্তির নামে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রবিউল হক ও এএসআই তাজুল ইসলাম রহস্যজনক কারণে ধর্ষকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেননি। উল্টো কিশোরীকে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এসময় বিয়েতে আপত্তি দেওয়ায় কিশোরীর মাকে পুলিশ ফাঁড়ি থেকে বের করে দেওয়া হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইউপি সদস্য মখসুদ আহমদ রানা ও নারী ইউপি সদস্য নাসিমা বেগম। পরে ওই কিশোরীকে পুলিশ ধর্ষকের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে বিয়ের পরিবর্তে উল্টো নির্যাতনের শিকার হয়ে গত ১৫ মে ওই কিশোরীটি তার বাবার বাড়িতে ফিরে যায়। এই সুযোগে ওই যুবক অন্যত্র বিয়ে করে ফেলে। এ অবস্থায় কিশোরীর পরিবার পুলিশের সহযোগিতা না পেয়ে আদালতে মামলা করতে যান। সেখানে আইনজীবী সহকারি প্রভাবিত হয়ে ধর্ষণ ও অপহরণের মামলার পরিবর্তনে যৌতুকের মামলা লিখে দেন।

এদিকে গত ২৯ মে থেকে ৩ জুন পর্যন্ত ধর্ষণের শিকার কিশোরী মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কিশোরীর মা হামিদা বেগম জানিয়েছেন, বর্তমানে তার মেয়ে অন্ত:সত্ত¡া। এই ঘটনাটি জানাজানির পর এলাকায় তোলপাড় চলছে। স্থানীয়রা ধর্ষণের ঘটনায় জড়িত যুবকের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা কিশোরীর সঙ্গে পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে দায়ী পুলিশ অফিসারের বিরুদ্ধেও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ‘আমার মেয়েকে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে জামিল। ফাঁড়িতে অভিযোগ দিলে তাজুল স্যার উদ্ধার করে মেয়েকে আমার কাছে না দিয়ে আইসি রবিউল স্যারকে নিয়ে বৈঠক বসান। আমার আপত্তি সত্তে¡ও তাজুল স্যার ও রবিউল স্যার আমার মেয়েকে জামিলের সাথে বিয়ে দেওয়ার জন্য তার সাথে পাঠিয়ে দেন। এরপর একটা সাদা কাগজে স্বাক্ষর দিতে বলেন। ‘ঘটনা আপোষ হয়েছে, এ জন্য স্বাক্ষর দিতে হবে’।’ ‘আমি স্বাক্ষর না দেওয়ায় আমাকে ফাঁড়ি থেকে তাড়িয়ে দিয়ে’ বলেন, ‘তুমি কোনোদিন ফাঁড়িতে আসবা না, আমার সামনেও পড়বা না’। পরদিন জামিল ও তার বাড়ির লোকজন আমার মেয়েকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

শনিবার সকালে পুলিশের একজন বড় স্যার (অতিরিক্ত পুলিশ সুপার) এসে আমি ও আমার মেয়েকে ফাঁড়িতে ডেকে আনেন। আমাদের জবানবন্দি শুনে মামলা দিতে বলেন। আমার মেয়ে থানায় মামলা দিয়েছে। এরপরই পুলিশ জামিলকে গ্রেফতার করেছে। এখন মনে হচ্ছে, আমি ন্যায় বিচার পাব।’

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, ভিকটিম কিশোরী শনিবার থানায় অপহরণের পর ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে। মামলার পরই অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্ঠা চলছে। কিশোরীর পরিবার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও এএসআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সে বিষয়টি আমাদের সিনিয়র অফিসাররা অবগত হয়েছেন। তারাই ব্যবস্থা নেবেন।’

Tag :
About Author Information

Sirajul Islam

আপোষের নামে হয়রানীর অভিযোগ: ধর্ষণের শিকার কিশোরীর মামলা: ধর্ষক গ্রেফতার

Update Time : 01:36:08 pm, Saturday, 10 June 2023