3:09 am, Wednesday, 23 September 2026

রাজনগরে ১৩৩টি সোলার সড়ক বাতি স্থাপনের কাজ চলছে

রাজনগর সংবাদদাতা :: মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ হতে উপজেলা পরিষদে প্রাপ্ত বরাদ্দ থেকে উপজেলার ৮টি ইউনিয়নে ১৩৩টি সোলার সড়ক বাতি স্থাপনের কাজ চলছে। বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খানের দিকনির্দেশনায় ২০২০-২১ অর্থ বছরের ৪১ লাখ ৬০ হাজার ২৮৭ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তা, হাট বাজারে সোলার সড়ক বাতি স্থাপন হচ্ছে। ইতোমধ্যে সোলার সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর, উপজেলা প্রকৌশলী আকরাম হোসেন তালুকদার প্রমূখ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

রাজনগরে ১৩৩টি সোলার সড়ক বাতি স্থাপনের কাজ চলছে

Update Time : 09:03:38 am, Wednesday, 17 August 2022