10:40 pm, Tuesday, 4 August 2026

রাজনগর উপজেলা ফের অশান্ত, হিন্দু বাড়িতে আগুন ও লুটপাত

নিজস্ব প্রতিবেদক: আগষ্টে পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যানকে গুলি করে হত্যার পর রাজনগর উপজেলায় ফের পরিস্থিতি অশান্ত। বৃহস্পতিবার ২ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের মৃত তপন চক্রবর্তীর ও রিনা ভট্টাচার্য্যের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিস ইনচার্জ মোঃ আলী হোসেন।
মৌমাছি কণ্ঠকে মোঃ আলী হোসেন বলেন, “খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাড়ির সব ঘর পুড়ে যায়। ঘটনার বর্ণনায় বাড়ির মালিক মৃত তপন চক্রবর্তীর স্ত্রী রিনা ভট্টাচার্য্য মৌমাছি কণ্ঠকে বলেন, “রাত ১০টার পরে হঠাৎ বাড়িতে রামদা, লাসিসোটা নিয়ে ঢুকে পড়ে ১০-১২ জন দুর্বৃত্তরা । তারা আমার ছেলে তান্না চক্রবর্তীর খোঁজ করতে থাকে। তান্না চক্রবর্তীকে বাড়িতে না পেয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাঙচুর ও টাকা সহ গয়না লুট করে তারা এবং আসবাবপত্রে আগুন দেয়।” আগুন দেখে বাড়ির লোকজন ডাকাডাকি-চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেও দুর্বৃত্তরা সন্ধ্যায় একবার এসে ইটপাটকেল ছুড়েছে বলে জানান সনাতন ধর্মাবলম্বী রিনা ভট্টাচার্য্য, তান্না চক্রবর্তীর মা।
তপন চক্রবর্তীর ছোট ভাই বিজন চক্রবর্তী বলেন, “আমরা বাড়ির লোকজন অল্পের জন্য বেচে গেছি। আমরা সংখ্যালঘু তাই আমাদের উপর এ হামলা হয়েছে। আমরা এখনও ভয়ভীতির মধ্যেই আছি। আমরা যে নিশ্চিন্ত বসবাস করবো, এমন অবস্থা নাই।” এলাকার সনাতন সম্প্রদায়ের বাসিন্দারা এ ঘটনায় মর্মাহত। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন। আবেগাপ্লুত হয়ে ওই গ্রামের ষাটোর্ধ্ব নিবাস রায় বলেন, “আমার মনের মধ্যে অনেক কষ্ট হয়েছে এ ঘটনা শুনে। আমরা মৃত তপন চক্রবর্তীর পরিবারের এত বড় ক্ষতির জন্য অনেক দুঃখিত। রাতে ঘটনা শোনার পর আসছি। এখনও এখানেই আছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

Tag :
About Author Information

Sirajul Islam

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

রাজনগর উপজেলা ফের অশান্ত, হিন্দু বাড়িতে আগুন ও লুটপাত

Update Time : 12:27:27 pm, Sunday, 5 January 2025