4:30 pm, Saturday, 31 October 2026

মুরাদ মাতাল, প্রায়ই ফোন করত: মাহি

ডেস্ক রিপোর্ট : মুরাদ একটা মাতাল মানুষ, তার সঙ্গে কথা বাড়ানো তো বোকামি ছাড়া কিছুই নয়। এই রকম ফোন তো একদিন আসেনি, আরও অনেক এসেছে। আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতাম। তাদের একটা ভয় কাজ করত, চুপ থাকতে বলতেন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। পবিত্র ওমরাহ করে এসে ‘কাগজের বউ’ সিনেমায় অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে ছিলেন তিনি। ঠিক তখনই মিডিয়া পাড়ায় গুঞ্জন উঠে সময়ের আলোচিত নায়িকা মাহি হয়তো অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। কিন্তু সেই গুঞ্জনকে তিনি উড়িয়ে দিয়ে সম্প্রতি ফিরেছেন অভিনয়ে।

সোমবার (২৭ ডিসেম্বর) এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। শুটিংয়ের এক ফাঁকে সাম্প্রতিক সময়ে প্রতিমন্ত্রীর পদ হারানো ডা: মুরাদ হাসানের সঙ্গে ফাঁস হওয়া কল রেকর্ড নিয়েও কথা বলেন মাহি।

নায়িকা মাহি বলেন, মুরাদ একটা মাতাল মানুষ, তার সঙ্গে কথা বাড়ানো তো বোকামি ছাড়া কিছুই নয়। এই রকম ফোন তো একদিন আসেনি, আরও অনেক এসেছে। আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতাম। তাদের একটা ভয় কাজ করত, চুপ থাকতে বলতেন। এভাবেই পাশ কাটিয়ে গিয়েছি। দেখেন আমি তখন ফেসবুকে লাইভে আসতে পরতাম। হইচই হতো। কিন্তু আমার ইমেজ, পরিবারের ইমেজ ও নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হয়। যে খারাপ সে তার শাস্তি পেয়েছে।’

ফোনে কথা চালিয়ে যাওয়া প্রসঙ্গে মাহি সাংবাদিকদের বলেন, ‘দেখুন! আগেও বলেছি এখনও বলছি- ওই সময়ে কিছুই করার ছিল না আমার। আপনারাই ভাবুন, এমন পরিস্থিতে ওই রকম পজিশনের একজন এভাবে কথা বললে তার বিপরীতে কিইবা করার থাকে!’

Tag :
About Author Information

Sirajul Islam

বিরোধী দলের বন্ধুরা সস্তা রাজনীতি করেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মুরাদ মাতাল, প্রায়ই ফোন করত: মাহি

Update Time : 01:36:09 pm, Wednesday, 29 December 2021