9:05 am, Wednesday, 24 June 2026

রাজনগর পূজা মন্ডপে উগ্রমৌলবাদীর হামলা: মূর্তি ভাংচুর, বসত বাড়িতে অগ্নিসংযোগ

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নে কুমিল্লায় পবিত্র কোরান শরীফ অবমাননাকে কেন্দ্র করে দূর্গা পূজার মন্ডপে মূর্তি ভাংচুর, বসত বাড়িতে অগ্নিসংযোগ ও দোকানপাট লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার(১৩ অক্টোবর) পাঁচগাও দূর্গা মন্ডপে পূজা চলাকালীন সময় এক দল উগ্র মৌলবাদী এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচগাও দূর্গা মন্ডপে দূর্গা পূজা চলা অবস্থায় বুধবার মাগরিবের নামাজের পর উগ্র মৌলবাদীরা পূজা মন্ডপে হামলা করে। এসময় মূর্তি ভাংচুর সহ উপস্থিত ভক্তবৃন্দের উপর হামলা চালায় তারা। মূর্তি ভাংচুরে বাঁধা দেওয়ায় সংখ্যালঘু হিন্দু, জয়ন্ত দেবনাথ,
বিধান মালাকার , সবুজ দাস, জনদ্দন দাস,ইন্দ্রমণি মালাকার, শুভ দে,রতনমনি মালাকার এর বাড়িতে লুপপাট ও অগ্নিসংযোগ করে। এসময় আশপাশের দোকাপাটেও লুটপাট ভাংচুর চালায়। সঞ্জয় দাশ বলেন, মূর্তি ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কিছু পরিবারের উপর উগ্রমৌলবাদীদের ক্ষোভ রয়েছে। পবিত্র কোরান শরীফ অবমাননার আজুহাতে মারাত্নক ক্ষতি করতে পারে বলে এলাকার কয়েকটি হিন্দু পরিবার প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে চলে গিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এব্যাপারে রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পাঁচগাও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরে আইনের আওতায় নিয়ে আসা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স

রাজনগর পূজা মন্ডপে উগ্রমৌলবাদীর হামলা: মূর্তি ভাংচুর, বসত বাড়িতে অগ্নিসংযোগ

Update Time : 02:11:22 pm, Friday, 15 October 2021