2:09 am, Saturday, 7 November 2026

ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৩

ডেস্ক রিপোর্ট:নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ সোনিয়া আক্তার (৩০) মারা গেছেন। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

আজ বুধবার (১৪ জুন) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সোনিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম।

তিনি বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে সোনিয়া আক্তার নামে আরও একজন আজ আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ আরও দুজন চিকিৎসাধীন আছেন।

গত শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে চার্জার ফ্যান বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে তিনি জন মারা গছেন। বর্তমানে টুটুল (২৫) ও মেহেজাবিন (৭) চিকিৎসাধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৩

Update Time : 09:19:59 am, Wednesday, 14 June 2023