3:48 am, Wednesday, 18 November 2026

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে থাকবেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক :: আর কদিন পরেই রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। সারা বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন ব্রিটেনের উইন্ডসর প্রসাদে। তাদের পাশাপাশি থাকবেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আগামী ৭ মে রাজ্যাভিষেকের এই অনুষ্ঠান হবে। আর সেখানেই একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সোনম। কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। যারা ব্রিটেনের রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করবেন। সেখানে টম ক্রুজের মতো তারকাও থাকবেন বলে খবর।

ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকে বলিউডে কাজ অনেক কমিয়ে দিয়েছেন সোনম। এখন বেশিরভাগ সময় ব্রিটেনেই থাকেন অভিনেত্রী।

প্রসঙ্গত, রানি এলিজাবেথের মৃত্যুর পরেই চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়। ৭৩ বছর বয়সে এসে রাজা হন তিনি। দায়িত্ব পাওয়ার পরই চার্লস বুঝিয়ে দেন যে মায়ের মৃত্যুতে শোক পেলেও কর্তব্যে অবিচল থাকবেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে থাকবেন সোনম কাপুর

Update Time : 06:40:51 am, Sunday, 30 April 2023