3:01 pm, Thursday, 13 August 2026

রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

রোববার (২৫ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান এ অভিযোগ পত্র দেন।

এতে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্নার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার সহায়তার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে উপস্থাপন করা হবে।

এরপর পরবর্তী বিচারের জন্য মামলাটি শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালে পাঠানো হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

Update Time : 10:07:19 am, Sunday, 24 May 2026