8:39 pm, Wednesday, 19 August 2026

রাশিয়ার ১৭টি ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট : ইউক্রেন দাবি করেছে, রাশিয়া তাদের ভূখণ্ডে রাতে ১৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর সবকটিই ভূপাতিত করেছে তাদের বাহিনী।

ইউক্রেনের বিমানবাহিনী আরও জানিয়েছে, ২৪ টি ‘শাহেদ’ ড্রোনের মধ্যে ১৮ টি ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সুস্পিলনে জানিয়েছে, খেরসন অঞ্চলের বেরিস্লাভের একটি বাস স্টেশনের কাছে চারজন আহত হয়েছে এবং হামলার সময় ওডেসা অঞ্চলের একটি বিনোদন কেন্দ্রে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মাইকোলাইভ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে আঘাত হানে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে সোমবার রাতভর ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় ৭২ বছর বয়সী পুরুষ এবং একজন নারী নিহত হয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

রাশিয়ার ১৭টি ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি ইউক্রেনের

Update Time : 08:52:34 am, Monday, 18 September 2023