ষ্টাফ রিপোর্ট :: আজ ৬ মে’২১, বৃহস্পতিবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে “চাল ডাল তেল পিয়াজসহ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া, ঈদের আগে সকল শ্রমিক কর্মচারীর বেতন বোনাস পরিশোধ করা”-র
দাবিতে “প্রতিবাদী মানববন্ধন” মৌলভীবাজার চৌমুহনাস্থ টিসি মার্কেটের পাশে দলের জেলা কার্যালয়ের নিচে দূপুর ১টায় জেলা সদস্য এডভোকেট মঈনুর রহমান মগনুর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য দীপংকর ঘোষ, চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নেতা বিপ্লব মাদ্রাজি পাশী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সহসভাপতি বিশ্বজিৎ নন্দী।
11:18 pm, Thursday, 9 July 2026
News Title :
দ্রব্যমূল্য বৃদ্ধি রোধের দাবিতে বাসদ এর মানববন্ধন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:39:08 am, Thursday, 6 May 2021
- 492 Time View
Tag :
Popular Post
























