12:06 am, Wednesday, 22 April 2026

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯

অনলাইন ডেস্ক::রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপের একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে সাখালিনের পাঁচ-তলা বিশিষ্ট আবাসিক ভবনে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা তাস বলেছে, সাখালিনের তিমোভস্কোয় শহরের একটি গ্রামে ১৯৮০-এর দশকে ইটের তৈরি ভবনে গ্যাস বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

সরকারি টেলিভিশন রোশিয়া-২৪ চ্যানেলকে ওই অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো বলেছেন, গ্যাস বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চার শিশুও রয়েছে।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ওই ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। যে কারণে ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটিকে গভর্নর ভ্যালেরি বলেছেন, আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে উদ্ধারকারীরা অভিযান অব্যাহত রেখেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, বাদামি রঙের ব্যালকনির সাদা ওই ভবনটির একাংশ ধসে গেছে। ভবন ধসে পড়ার স্থানে অন্তত ৬০ জন উদ্ধারকারীকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯

Update Time : 12:11:14 pm, Saturday, 19 November 2022