12:18 pm, Thursday, 22 October 2026

‘রুচিতে বাধলে হিরো আলমকে মেরে ফেলেন’

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় জায়গা করে নিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রথমে মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে যাত্রা করলেও পরবর্তীতে কখনো গান গাওয়া, সিনেমা নির্মাণ, কবিতা আবৃত্তি করা এবং নির্বাচনে অংশ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। সময়ভেদে ইস্যু নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন হিরো আলম।

এ কনটেন্ট ক্রিয়েটরের উত্থান নিয়ে সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে।

নাট্যজন মামুনুর রশীদ আরও বলেন, এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, আবার তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।

মামুনুর রশীদ হিরো আলম সম্পর্কে বলেন, কয়েকজন বলার পর খোঁজ নিয়ে জানতে পারি সে যখন সংসদ নির্বাচন করছে, তাকে কেউ একটা গাড়ি দিচ্ছে। সেই গাড়ির আবার ৯-১০ বছর ধরে কোনো ফিটনেস নেই। তাকে নিয়ে অনেক দিনই আমি বিরক্ত ছিলাম। এ নিয়েও বিরক্ত ছিলাম, দেশের মানুষের তো রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে।

যার বিরুদ্ধে এই কথা সেই হিরো আলম কি আর চুপ করে থাকবেন? থাকেননি অবশেষে মুখ খুলেছেন হিরো আলম। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বরেণ্য নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদকে উদ্দেশ্য করে হিরো আলম বলেন, আমাকে পারলে তৈরি করে দেখান। আর বার বার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন।

বরেণ্য এ অভিনেতার এমন কথার রেশ ধরেই হিরো আলম বলেন, আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম। আমাকে নিয়ে যাদের রুচি হয় না সেই রুচিবান লোকেরা হিরো আলমকে তৈরি করেননি। এইজন্য রুচিবানরা বাংলাদেশ রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দেন।

এখানেই না থেমে হিরো আলম আরও বলেন, আপনাদের টাকা আছে, শ্রম আছে, অনেক কিছুই আছে কিন্তু আপনারা হিরো আলমকে তৈরি করবেন না। তৈরি করতে পারবেনও না।

মামুনুর রশীদের কাছে আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছে তারা সবাই আপনাকে ধুয়ে দেবে। যে মামুনুর রশিদের মত লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে। এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে?

রুচিবান লোক বাংলাদেশে কোনোদিনও হবে না উল্লেখ করে হিরো আলম বলেন, যারা রুচিবান লোক তারা রুচিদার লোক তৈরি করবে না। কারণ আপনারা তেলওয়ালা মাথায় তেল দেবেন, যাদের টাকা আছে তাদের দাম দেবেন। যাদের চেহারা সুন্দর তাদেরই মূল্য দেবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

দলীয় নীতি,আদর্শ ভঙ্গের অভিযোগে শ্যামলী সূত্রধরকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

‘রুচিতে বাধলে হিরো আলমকে মেরে ফেলেন’

Update Time : 07:06:05 am, Tuesday, 28 March 2023