6:19 am, Wednesday, 18 November 2026

রেফারিং নিয়ে অসন্তুষ্ট, ছবি হাতে নিয়ে সংবাদ সম্মেলনে মরিনিয়ো

ডেস্ক রিপোর্ট : মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর স্প্যানিশ রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়ো। তার দাবি, ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের লাল কার্ড পাওয়া উচিত ছিল।

গতকাল রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে মেত্রোপলিতানো স্টেডিয়ামে হেরে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল। অপরাজিত শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখন ছয় পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।

ম্যাচে রিয়ালের অভিযোগ ছিল, প্রথমার্ধে জুড বেলিংহ্যাম ও ফেদেরিকো ভালভার্দের ওপর ক্রিস্টিয়ান রোমেরো ও লি কাং-ইনের ফাউল ছিল লাল কার্ড পাওয়ার মতো। মরিনিয়োর মতে, ওই সিদ্ধান্তগুলো ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।

সংবাদ সম্মেলনে হাতে কিছু ছবি নিয়ে হাজির হন মরিনিয়ো। সেখানে তিনি বিতর্কিত ফাউলের মুহূর্তগুলো দেখান।

তিনি বলেন, ‘সংবাদ সম্মেলন বাদ দিলেও চলে, কারণ ম্যাচের গল্প এখানেই আছে। এগুলো দুইটি পরিষ্কার লাল কার্ড ছিল।’
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল নিজেরাই ১০ জনের দলে পরিণত হয়। ডিন হুইসেন জুলিয়ানো সিমিওনেকে ফাউল করলে পেনাল্টি পায় আতলেতিকো। ওই ঘটনায় হুইসেনকে লাল কার্ড দেখানো হয়।

রেফারি মিগুয়েল অ্যাঞ্জেল ওর্তিজ আরিয়াসের সমালোচনা করে মরিনিয়ো বলেন, মেট্রোপলিতানোর চাপ সামলাতে পারেননি তিনি। রিয়াল কোচের ভাষ্য, ‘যারা সবচেয়ে বেশি খুশি হওয়া উচিত, তারা হলো রেফারি নিয়োগ কমিটি। কারণ সবকিছু খুব অদ্ভুত ছিল।’

তিনি আরও বলেন, ‘তারা এমন একজন রেফারিকে নিয়োগ দিয়েছে, যার বয়স ৪১ হলেও এখনো আন্তর্জাতিক রেফারি হননি। স্পষ্টতই এটি তার অসাধারণ রেফারি হওয়ার কারণে নয়।’

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কর্মকর্তা ড্যানিয়েল হেসুস ত্রুজিলোর নিয়েও প্রশ্ন তোলেন মরিনিয়ো। তার দাবি, এই ভিএআর কর্মকর্তার সঙ্গে রিয়াল মাদ্রিদের আগের অভিজ্ঞতা রয়েছে।

মরিনিয়ো বলেন, ‘একজন এমন রেফারি, যিনি খুব বেশি বড় ম্যাচ পরিচালনা করেননি, আর একজন ভিএআর কর্মকর্তা যার ইতিহাস আছে… রেফারি নিয়োগ কমিটিকে অভিনন্দন।’

তবে হুইসেনের লাল কার্ডের ঘটনা তিনি দেখেননি বলেও জানান মরিনিয়ো।

রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদ এর আগেও অভিযোগ করেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছিল ক্লাবটি। সেখানে স্পেনের রেফারিং ব্যবস্থাকে ‘অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছিল তারা।

ম্যাচে প্রথমার্ধে রিয়াল উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে না পারলেও নিজেদের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট মরিনিয়ো, ‘তারা অসাধারণ মান ও ব্যক্তিত্ব নিয়ে প্রথমার্ধ খেলেছে।’

রেফারিংয়ে সমতা থাকলে এখনো লা লিগা জয়ের সুযোগ আছে বলেও মনে করেন এই পর্তুগিজ কোচ, ‘যদি আমাদের শান্তিতে থাকতে দেওয়া হয় এবং সবাইকে সমান সুযোগে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়, তাহলে এখনো অনেক পথ বাকি।’

Tag :
About Author Information

Sirajul Islam

রেফারিং নিয়ে অসন্তুষ্ট, ছবি হাতে নিয়ে সংবাদ সম্মেলনে মরিনিয়ো

Update Time : 07:18:12 am, Monday, 21 September 2026