ডেস্ক রিপোর্ট : ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই জন্মদিনের উদযাপনে মেতে উঠেছিলেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মা ও ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেন তিনি।
অভিনেত্রীর এই পার্টিতে প্রেমিক অভিনেতা দেবকেও দেখা যায় খোশমেজাজে। এদিন রুক্মিণী সেজেছিলেন ব্ল্যাক শর্ট ড্রেসে।
এদিকে রুক্মিণীর জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন দেব। সেই ছবির একটিতে দেখা যাচ্ছে হাসিমুখে কেক সামনে রেখে ছবি তুলেছেন। আর একটি ছবিতে দেখা যাচ্ছে দেবের সঙ্গে ভালোবাসায় মোড়া তার ছবি। ক্যাপশনে দেব লেখেন, ‘তুমিই আমার জীবনের বড় চালিকাশক্তি। শুভ জন্মদিন’।
তাদের দু’জনকে একসঙ্গে ২০১৭ সাল থেকে। মাঝে মাঝে তাদের সম্পর্ক নিয়ে নান গুঞ্জন তৈরি হয়েছে। তবে সেসবে জল ঢেলে দিয়ে নিজেদের সম্পর্ককে অটুট রেখেছেন দেব ও রুক্মিণী।
দেবের সঙ্গে কোনও সিনেমা হোক বা তার প্রযোজনায় কাজ কিংবা মডেলিং সবেতেই রুক্মিণী নিজের একশো শতাংশ দিয়ে অভিনয় করেছেন। নিজের পরিশ্রমে মুম্বাইয়ে কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। সবসময়ই পাশে থেকেছেন দেব।
2:21 pm, Tuesday, 22 September 2026
News Title :
রেমিকার জন্মদিনে যা বললেন দেব
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:15:31 am, Saturday, 28 June 2025
- 167 Time View
Tag :
Popular Post






























