8:59 pm, Tuesday, 4 August 2026

লাউয়াছড়ায় ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জয়নাল আবেদীন : মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ণ প্রকল্পের আওতায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। লাউয়াছড়া উদ্যানের স্টুডেন্ট ডরমিটরীতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সদর দপ্তর মৌলভীবাজার এর আয়োজনে ৩ জুন থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণের ১২ জুন সমাপনী হয়। অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম হয়েছেন ইত্তেফাকের কমলগঞ্জ সংবাদদাতা নূরুল মোহাইমীন মিল্টন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজারস্থ বিভাগীয় বনকর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতছড়ি জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সাবরিনা সাদিয়া শিমু, প্রাক্তন ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সহিদুল ইসলাম প্রমুখ।

দশ দিনের এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণ পরবর্তী ২৫ মিনেটের লিখিত মূল্যায়ন পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টনকে সম্মানা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

লাউয়াছড়ায় ১০ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Update Time : 11:34:17 am, Saturday, 12 June 2021