বিনোদন ডেস্ক : এ সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ফারহান আহমেদ জোভান। গত বছর তার অভিনীত ৫৬টি নাটক প্রচার হয়েছে; যে নাটকগুলোর সম্মিলিতি ইউটিউব ভিউ প্রায় ৫০৭ মিলিয়ন।
জনপ্রিয়তার নেপথ্যের না বলা গল্পগুলো শেয়ার করতেই এবার জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের পঞ্চম পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন তিনি। এটিই জোভানের অংশ নেয়া প্রথম পডকাস্ট।
আজ শনিবার, রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ফারহান আহমেদ জোভান জানিয়েছেন তার প্রেম, হৃদয় ভাঙন সবকিছু নিয়ে।
জোভান বলেন, ‘অভিনয় শুরু করার বেশ ক’বছর পর আমার একটি সম্পর্ক হয়েছিল, যার ব্যাপ্তি ছিল মাত্র এক মাস। সে সম্পর্কেই আমি এতটা গভীরভাবে ডুবে গিয়েছিলাম যে, সম্পর্ক শেষ হবার পর নিজেকে সামলাতে বেশ কষ্ট হয়েছিল।
মাঝ রাস্তায় দাঁড়িয়ে শিশুদের মত কান্না করেছিলাম।’
ফারহান আহমেদ জোভান মনে করেন, জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই তাকে অভিনেতা হয়ে উঠতে বেশ সাহায্য করেছে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

নিজস্ব প্রতিবেদক 




























