ডেস্ক রিপোর্ট : রাজকুমার নিজের ক্যারিয়ার শুরু করেছেন ‘লাভ সেক্স অউর ধোঁকার মাধ্যমে। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন গ্যাংস অব ওয়াসিপুর, কাইপো চে, হামারি আধুরি কাহানীসহ অনেক অনেক সিনেমা। নিজের যোগ্যতা দিয়ে জিতেছেন অনেক পুরস্কার। কিন্তু তার সিনেমার শুরুটা মসৃণ ছিলনা। অনেক লিড়াই করে টিকতে হয়েছে বলিউডের ইন্ডাস্ট্রিতে।
বলিউড সুপারস্টার রাজকুমার রাও ব্লকবাস্টার সব সিনেমা। জন্ম তার ভারতের হরিয়ানার গুড়গাঁওয়ে। কলাবিভাগ থেকে অনার্স শেষ করে সিনেমার দিকে ঝোঁকেন এই অভিনেতা। কিন্তু বিধিবাম, তার চেহারার জন্য অনেক নির্মাতার ও প্রযোজক তাকে রীতিমত অপমান করেছেন।
পরিচালকরা তাকে দিতে চাননি প্রধান চরিত্রের কাজ। কারণ হিসেবে দেখিয়েছেন তার চেহারাকে। এমনকি তার ভ্রু এর জন্যও অনেকে কটাক্ষ করেছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। তবে সব ছাপিয়ে নিজের সেরা কাজ দিয়ে জিতেছেন ভারতের জাতীয় পুরস্কার সবধরণের সেরা সেরা পুরস্কার। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘মনিকা ও মাই ডার্লিং’ প্রচারনায় ভারতীয় এক গণমাধ্যমকে তার এই আক্ষেপের কথা বলেন।
‘মনিকা ও মাই ডার্লিং’ সিনেমাটি ১১ নভেম্বর নেটফ্লিক্সে রিলিজ পাবে। রাজকুমার রাওয়ের বিপরীতে সিনেমাটিতে দেখা যাবে রাধিকা আপ্তে এবং হুমা কোরেশিকে।

নিজস্ব প্রতিবেদক 



























