কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। শমশেরনগর ইসলামিক মিশন এর উদ্যোগে ২৪ মার্চ রবিবার সকাল সাড়ে ১১ টায় ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়ির মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু বক্কর, শিক্ষক মাওলানা কামাল উদ্দিন আল হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আব্দুল খালিক ও নাসির উদ্দিন প্রমুখ। বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ ছাত্রছাত্রীগন উপস্থিত ছিলেন
1:08 am, Monday, 15 June 2026
News Title :
শমশেরনগরে ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:03:29 am, Sunday, 24 March 2024
- 239 Time View
Tag :
Popular Post



























