5:22 am, Wednesday, 18 November 2026

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

আর্ন্তজাতিক ডেস্ক :: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা তুলে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা। দেশটির ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার জরুরি শাসন অধ্যাদেশ প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

দেশের চরম সংকট মোকাবিলায় গত ১ এপ্রিল জরুরি অবস্থা জারি করে লঙ্কা সরকার। এ সংক্রান্ত নতুন গেজেটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি অবস্থার অধ্যাদেশটি ৫ এপ্রিল মধ্যরাত থেকে প্রত্যাহার হচ্ছে।

অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ভয়াবহ লোডশেডিং এবং বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। এর জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দাবি উঠেছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের।

এদিকে রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪০ জনেরও বেশি আইনপ্রণেতা। রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনা (এসএলপিপি) জোট সংশ্লিষ্ট দলের আইনপ্রণেতারা জানিয়েছেন তারা এখন স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

Update Time : 07:56:17 am, Wednesday, 6 April 2022