1:04 am, Wednesday, 23 September 2026

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিদেশি পর্যবেক্ষক

ডেস্ক রিপোর্ট::ঢাকায় চলমান ভোটের পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছে একদল বিদেশি পর্যবেক্ষক। তারা বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ রোববার (৭ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক। স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে জানিয়ে জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, ‘ভোটগ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি।’ ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ভোটের পরিবেশ ভালো। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ত্রুটি চোখে পড়েনি। শান্তিপূর্ণ ও নিরাপদে ভোটগ্রহণ চলছে জানিয়ে আয়ারল্যান্ডের ইউ রিপোর্টার সংবাদ মাধ্যমের পলিটিক্যাল এডিটর নিকোলাস হু পাওয়াল বলেন, ভোটের পরিবেশ যতটা দেখেছি, স্টেশন মাত্র চার হাজার, যেটা খুব নগণ্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ। পর্যবেক্ষক বলেন, আমাদের দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কি না সেটা পর্যবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি, সেটা ভালো লেগেছে। তবে এখনো সময় বাকি রয়েছে। আমরা দেখব। নারী ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিকোলাস। তিনি বলেন, নারীরা ভোট দিচ্ছে। এর আগে এই পর্যবেক্ষকরা কেন্দ্রটির বিভিন্ন বুথে ঘুরে ঘুরে দেখেন। সেই সঙ্গে খোঁজ নেন আনুপাতিক হার, ভোটগ্রহণে কোনো বাধা আছে কি না, ভোটাররা কীভাবে ভোট দিচ্ছেন এবং কীভাবে ভোটগ্রহণ করা হচ্ছে। তারা ভোটগ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলেন। লোকাল গাইড সাইফুল ইসলাম ইংরেজিতে অনুবাদ করে তাদের বুঝিয়ে দেন।

সকালে এই তিন পর্যবেক্ষক রাজধানীর বনানী বিদ্যানিকেতন কেন্দ্র ঘুরে আসেন বলে জানা গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে : বিদেশি পর্যবেক্ষক

Update Time : 07:19:52 am, Sunday, 7 January 2024