6:22 am, Friday, 7 August 2026

শিল্পা শেঠির বিদেশ ভ্রমণ আটকে দিল আদালত

ডেস্ক রিপোর্ট : ব্যবসায়ী দীপক কোঠারির করা ৬০ কোটি রুপি প্রতারণা মামলায় আবারও আটকে গেলো বলিউপ অভিনেত্রী শিল্পা শেঠির বিদেশ সফর।

তার স্বামী রাজ কুন্দ্রাকেও বিদেশ যাওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে মুম্বাই হাইকোর্ট।

বুধবার আদালত শিল্পা শেঠির শ্রীলঙ্কা সফরের আবেদন খারিজ করে দেয়। আদাল স্পষ্ট জানিয়েছে, ভ্রমণ অনুমতি পাওয়ার আগেই তাদের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগের ৬০ কোটি রুপি মিটিয়ে দিতে হবে।

মুম্বাই হাইকোর্ট এদিন জানায়, ইকোনমিক অফেন্সেস উইং কর্তৃক জারি করা লুকআউট সার্কুলার এখনও শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে বহাল রয়েছে।
হিজাব পরে কটাক্ষের শিকার দীপিকা

এর ফলে আদালত বা তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া তাঁরা বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

শিল্পা শেঠির আইনজীবী আদালতকে জানান, একটি ইউটিউব ইভেন্টে যোগ দেওয়ার জন্য ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তাকে কলম্বো যেতে হবে।

কিন্তু যখন আদালত তার কাছে আমন্ত্রণপত্র দেখতে চায়। তখন আইনজীবী জানান, ফোনে কথা হয়েছে এবং সফরের অনুমতি পেলে তবেই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হবে।

এই জবাবে সন্তুষ্ট না হয়েই বিচারপতি কড়া বার্তা দেন। আদালত মৌখিকভাবে মন্তব্য করেছে, প্রতারণার অভিযোগের ৬০ কোটি রুপি মেটানোর পরেই যেন তারা বিদেশ ভ্রমণের অনুমতি চান। এই মামলার পরবর্তী শুনানি ১৪ অক্টোবর ধার্য করা হয়েছে।

এর আগে গত সপ্তাহতেও মুম্বাই হাইকোর্ট শিল্পা এবং রাজ কুন্দ্রার থাইল্যান্ডের ফুকেট ভ্রমণের অনুমতি খারিজ করেছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

শিল্পা শেঠির বিদেশ ভ্রমণ আটকে দিল আদালত

Update Time : 08:04:08 am, Thursday, 9 October 2025