7:16 am, Wednesday, 16 September 2026

আজও রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী

ডেস্ক রিপোর্ট : রাজধানীর সড়কগুলোয় কারণে অকারণে সৃষ্টি হচ্ছে যানজট। আর যানজট একবার লাগার পর তা স্বাভাবিক হতে লাগছে অনেক সময়। এতে ভোগান্তিতে পড়ছে নগরীর বাসিন্দারা।

রমজানের দ্বিতীয় কর্মদিবসে রাজধানীজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। সকাল থেকে যানবাহনের চাপ কম থাকতে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রী-পথচারীদের চলাচলে বাড়তে শুরু করেছে। ফলে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা সড়কে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। যদিও ট্রাফিক পুলিশের সামনেও চালকেরা অগোছালোভাবে গাড়ি দাঁড় করাচ্ছেন।

সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর উত্তরা, হাউজবিল্ডিং, বিমানবন্দর হয়ে খিলক্ষেত বিশ্বরোড হয়ে রেডিসনের সামনে দিয়ে বনানী মহাখালী পর্যন্ত সড়কে, এদিকে মহাখালী থেকে সাতরাস্তা, মগবাজার হয়ে রমনা, মৎসভবন এবং মহাখালী থেকে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে বাংলামোটর-শাহবাগ হয়ে মৎস্যভবন প্রেসক্লাব পর্যন্ত যানবাহনের প্রচণ্ড চাপ দেখা গেছে। অপর দিকে খিলক্ষেত থেকে কুড়িল হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ হয়ে গুলিস্তান পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে সড়কে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। অনেকেই স্থবির হয়ে থাকা যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে রওনা করেছেন কর্মস্থলে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

আজও রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী

Update Time : 07:52:02 am, Tuesday, 28 March 2023