11:35 pm, Thursday, 24 September 2026

শুভশ্রীর কাছে আজ ভ্যালেন্টাইনস ডে

বিনোদন ডেস্ক :২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিনটিকে ১৪ ফেব্রুয়ারি বা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করছেন ওপার বাংলার তারকা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছেন, ২১ ফেব্রুয়ারি তার মনের মানুষ রাজ চক্রবর্তীর জন্মদিন। স্বামীর জন্মদিনটাই নিজের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উল্লেখ করেছেন নায়িকা।

সেই পোস্টে রাজ চক্রবর্তীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‌‘আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালবাসার জন্মদিন। আমার জীবনের সেরা পাওনা তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার সব ইচ্ছা পূরণ হোক। ’

শেষে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। ফেসবুক ভেরিফায়েড পেজেও তিনি একই পোস্ট দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চে শুভশ্রীর সঙ্গে বাগদান সারেন পরিচালক রাজ। সে বছরই ১১ মে সাত পাকে বাঁধা পড়েন তারা। বর্তমানে একমাত্র ছেলে ইউভানকে নিয়ে সুখে সংসার করছেন এই দম্পতি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শুভশ্রীর কাছে আজ ভ্যালেন্টাইনস ডে

Update Time : 12:32:01 pm, Monday, 21 February 2022