9:28 pm, Thursday, 17 September 2026

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ মার্তিনেজ

ডেস্ক রিপোর্ট :: আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। জানা গেছে, আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।
নিষেধাজ্ঞার কারণে তিনি আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মিস করবেন। শৃঙ্খলাভঙ্গের প্রথম ঘটনাটি ঘটেছিল ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে।
ম্যাচের দিন কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। একই ধরনের উদ্যাপন তিনি করেছিলেন ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও। দ্বিতীয় ঘটনাটি ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরায় ধাক্কা দেন।
ক্যামেরাম্যান জনি জ্যাকসন পরবর্তীতে জানিয়েছিলেন, মার্টিনেজ তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। দুইুট ঘটনায় মার্টিনেজের আচরণবিধি ভাঙার প্রমাণ পেয়েছে ফিফা, যার ফলাফলস্বরূপ মিলেছে এই নিষেধাজ্ঞা।

Tag :
About Author Information

Sirajul Islam

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ মার্তিনেজ

Update Time : 06:32:22 am, Saturday, 28 September 2024