কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা রেলওয়ের শতাব্দী স্কাউট গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল ও স্কাউট বার্ষিক সনদ বিতরণ অনুষ্টান করা হয়।
১৮ এপ্রিল বিকেলে কুলাউড়া উপজেলার রবিরবাজার নোবেল একাডেমিতে লংলা রেলওয়ের শতাব্দী স্কাউট গ্রুপের অায়োজনে আলোচনা সভা, স্কাউট বার্ষিক সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্টান করা হয়।
লংলা রেলওয়ের শতাব্দী স্কাউট গ্রুপের সভাপতি সাবেক ইউ পি সদস্য মাসুদ রানা আব্বাছের সভাপতিত্বে ও স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক স্কাউট লিডার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন নোবেল একাডেমির প্রধান শিক্ষক বকুল উদ্দিন,নোবেল একাডেমির পরিচালক বাবুল আহমদ আহমদ,রবিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল রাজ্জাক,সাংবাদিক আবুল কালাম,রবিরবাজার ফুটবল একাডেমির পরিচালক শাহিদুল ইসলাম শাহিন, শিক্ষক হাবিব আহমদ,সমাজ সেবক রুবেল আহমদ,শিক্ষক সৈয়দ হাবিবুর নুর আহাদ,স্কাউট ইউনিট লিডার আল মাসুম কাওসার সহ স্কাউট এর সকল সদস্য বৃন্দরা।

নিজস্ব প্রতিবেদক 


























