শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল রুপসপুর এলাকায় ধর্ষনের পর হত্যা করে ফেলে যাওয়া এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১২ আগষ্ট বেনুলাল ভৌমিকের বাড়ির পাশে একটি মেয়ের লাশ পড়ে আছে দেখে এলাকাবাসী পুলিশ খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা রাতে মেয়েটিকে গণধর্ষনের পর হত্যা করে আসামীরা ফেলে যায়। এব্যাপারে মেয়ের পিতা মোঃ ইসলাম রহমান (৬০) বাদী হয়ে বেনুলাল ভৌমিকে ঘটনার পরিকল্পনাকরী ও তার শ্যালক সমর দত্ত দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জন আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের বাবা মো:ইসলাম রহমান বলেন আমার মেয়ে (নিহত সাজেদা খাতুন) (১৬) কলেজে যাওয়া আসার পথে প্রায় সময় সমর দত্ত তাহাকে বিভিন্নভাবে উত্যক্ত করা সহ কুপ্রস্তাব দিত। সাজেদা খাতুন (১৬) প্রতিদিনের মতো ১১ আগষ্ট কোচিং এর জন্য বাড়ি থেকে বেড়িয়ে যায়। ঐ দিন বাড়ীতে না আসায় তার পরিবার তাকে অনেক খোঁজাখুজির পরও না পেয়ে শ্রীমঙ্গল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
অন্যদিকে সমর দত্ত ও বেনুলাল ভৌমিকের পরিবারের দাবী তাদের পরিবার সংখ্যালঘু হিসাবে পুর্বে থেকে পরিকল্পিত ভাবে অত্যাচার ও নির্যাতনের শিকার। এলাকার আবদুস শহীদ নামে এক প্রভাবশালী ব্যাক্তি তাদের বাড়ি ঘর আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভিন্ন সময় নানা পরিকল্পনা করে একের পর এক মামলা দিচ্ছে তাদের পরিবারের উপর। পুর্বেও বেনুলাল ভৌমিকের উপর ধর্ম অবমাননার অভিযোগ তোলে। পরে পরিকল্পিত ভাবে একটি সাজানো অস্ত্র মামলা দেয়। যা বেনুলাল ভৌমিকের অনুপস্থিতিতে রায়ে ৭ বছরের সাজা হয়। বর্তমানে একটি মেয়েকে ধর্ষন ও হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে পরিকল্পিত ভাবে মামলা দেওয়া হয়েছে।
এব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বলেন, রুপসপুর এলাকায় একটি মেয়ের লাশ পড়ে আছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে ধারনা করা যাচ্ছে গণধর্ষনের পর হত্যা করা হয়েছে। এব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
8:19 am, Wednesday, 11 November 2026
News Title :
শ্রীমঙ্গলে কলেজ ছাত্রীকে গনধর্ষনের পরে হত্যা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:58:42 am, Tuesday, 13 August 2024
- 6115 Time View
Tag :
Popular Post
























