10:40 am, Wednesday, 22 April 2026

শ্রীমঙ্গলে জাতির পিতার নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ শ্রীমঙ্গল সদর ইউনিয়নের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২৩ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ মার্চ/২৩ইং বিকালে ৩নং শ্রীমঙ্গল (সদর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, বীর মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব ও ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু। উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহসীন আহমেদ, ইউপি সদস্য মো. মারুফ মিয়া, পিয়াস দাশ, মো. শফিকুল ইসলাম লিটন, মহিলা ইউপি সদস্য (সংরক্ষিত আসন) মালেকা বেগম, ফিরোজা বেগম ও রিনা বেগম, ইউপি সচিব দিজেন্দ্র লাল দাশ প্রমুখ। আলোচকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়নের নানান দিক আলোচনা করেন।

শ্রীমঙ্গল ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব জীবনের সঞ্চালনায় ও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কল্যাণ দেব জীবনও ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

শ্রীমঙ্গলে জাতির পিতার নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Update Time : 12:37:20 pm, Tuesday, 21 March 2023