শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি’র আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে।
শনিবার সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শহরের সাগরদিঘী সড়কের জমজম ফার্মেসি’র স্বত্তাধিকারী ও উপজেলার ভূনবীর এলাকার দুদুু মিয়ার পুত্র সালেহ উদ্দিন (৩৫) এবং শাসন গ্রামের রমজান আলীর পুত্র আলী আকবর (৩৪)।জানাযায়, উপজেলার ভূনবীর এলাকা থেকে আসা শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটোরিক্সা শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি স্টেশনের পাশে আসামাত্র বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয় জনতা সিএনজি’র চালকসহ যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজার রেফার্ড করা হয়। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।মৌলভীবাজার হাসপাতালের জরুরী বিভাগে গুরুতর আহত দুইজনকে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।এর কিছুক্ষন পর’ই সিএনজি চালক নিহত হন। অপরদিকে সিলেট মেডিকেলে পৌঁছার আগেই সালেহ উদ্দিন মারা যান বলে নিহতদের স্বজনরা জানান।শ্রীমঙ্গলস্থ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মো. রাকিব-বিন ইসলাম নয়া দিগন্তকে জানান, সকাল বেলা দূর্ঘটনাটি ঘটে তখন প্রচুর কুয়াশা ছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি আমাদের ফাঁড়িতে নিয়ে আসি। অনেক চেষ্টা করেও অন্য গাড়িটিকে আমরা আটক করতে পারিনি। তবে চেষ্টা অব্যাহত আছে।
4:18 am, Tuesday, 25 August 2026
News Title :
শ্রীমঙ্গলে পিকআপ-সিএনজি সড়ক দূর্ঘটনায় চালকসহ নিহত দুই
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:29:32 am, Saturday, 28 January 2023
- 436 Time View
Tag :
Popular Post





























