11:25 am, Wednesday, 10 June 2026

কুমিল্লা সিটি করপোরেশনের ভোট ১৫ জুন

ডেস্ক রিপোর্ট :: কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের ৬টি পৌরসভা এবং শেষ ধাপের ১৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (২৫ এপ্রিল) এসব নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। এর আগে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বিতীয় কমিশন সভা অনুষ্ঠিত হয়।

পরে ইসির মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, ‘একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।’

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

কুমিল্লা সিটি, ছয় পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কুমিল্লা সিটি করপোরেশনের ভোট ১৫ জুন

Update Time : 08:32:56 am, Monday, 25 April 2022