1:42 pm, Wednesday, 18 November 2026

শ্রীমঙ্গলে হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির ঘটনায় শ্যালকের বাসায় ভাংচুর ও লুটপাট

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে থানা রুপসপুর গ্রামে হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির অভিযোগে বেনু লাল ভৌমিককে না পেয়ে তার শ্যালক সমর দত্তের বাসায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল ৭ই আগস্ট অনুমানিক দুপুর ২টার দিকে রুপস পুর গ্রামে আব্দুস শহীদের নেতৃত্বে ১৫/২০ জনের একদল তৌহিদী জনতা এ হামলা চালায়।
ভুক্তভোগী সমর দত্ত রুপসপুর গ্রামের মৃত সুখেশ দত্তের ছেলে। তার বোন জামাই বেনু লাল ভৌমিক একই গ্রামে বাসিন্ধা।
হামলার বিষয়ে সমর দত্তের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, দুপুরের দিকে হঠাৎ আব্দুস শহীদের নেতৃত্বে ১৫/২০ জনের একদল বাড়িতে এসে আমার বোন জামাই বেনু লাল ভৌমিকে খোঁজতে থাকে। তারা বলে আমার বোন জামাই বেনু লাল ভৌমিক তাদের নবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটুক্তি করেছেন। তার শাস্তি দিতে চায়। তাকে না পেয়ে আমার নিকট তার অবস্থান জানতে চায়। আমি আমার বোন জামাইয়ের অবস্থান জানিনা বললে সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে আমার উপর হামলা চালায়। এসময় তারা আমার বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। বর্তমানে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে ভয়ে বাড়ি থেকে অন্যত্র পালিয়ে আছি।এব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির ঘটনায় শ্যালকের বাসায় ভাংচুর ও লুটপাট

Update Time : 03:58:55 pm, Wednesday, 7 August 2024