শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে জনপ্রতিনিধিসহ এজাহারনামীয় আসামীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরেক অভিযানে চোরাইকৃত ২শ ৪০ কেজি চা পাতা উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাতে এসআই মোঃ জাকির হোসেন ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থানার মামলা নং-৭ এর এজাহারনামীয় পলাতক পিয়াস দাশ (৩৫) গ্রেফতার করা হয়। পিয়াস শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার পিযুশ দাসের পুত্র। পিয়াস শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বলে জানা গেছে।
অপর অভিযানে এসআই সুজন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানার মামলা নং-২৬, এর এজাহারনামীয় আসামী পিন্টু মাদ্রাজী কুর্মী (৫০) গ্রেফতার করা হয়। পিন্টু রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের মৃত আনন্দ মাদ্রার্জী কুর্মী পুত্র।
এবং অপর অভিযানে এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রাজঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে অভিযান পরিচালনা করিয়া আসামী সজীব খান (২৩) গ্রেফতার করে পুলিশ। সজীব সিন্দুর খান ইউনিয়নের নয়াগাও গ্রামের আঃ আওয়ালের পুত্র।
পুলিশ জানায়, আওয়াল একটি সিএনজি অটোরিক্সা যোগে চোরাইকৃত ২শ ৪০(দুইশত চল্লিশ) কেজি চা পাতা নিয়ে যাওয়ার সময় চা বাগানের চৌকিদারের সহায়তায় তাকে চাপাতাসহ তাকে গ্রেফতার করা হয়।

নিজস্ব প্রতিবেদক 

























