3:13 pm, Friday, 24 April 2026

সরকার হটাতে বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিরোধীরা : কাদের

ডেস্ক রিপোর্ট::যারা নির্বাচন বর্জন করেছে সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এদিন নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান সরকারপ্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হঠাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।’ ইশতেহার বাস্তবায়ন করাই সরকারের মূল চ্যালেঞ্জ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহার বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধা বিঘ্ন আসতে পারে।’ রাজনীতিতে কেউ সন্ত্রাস বা অস্থিরতা তৈরি করলে তা মোকাবিলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। বিরোধীদলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব কিছুই করতে হবে। সেক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবিলা করতে হবে। বিরোধীদলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করব। তবে তারা অগ্নিসন্ত্রাস করলে, আমরা নিশ্চয়ই জুঁইফুল নিয়ে যাব না।- বলেন কাদের। এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

সরকার হটাতে বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিরোধীরা : কাদের

Update Time : 08:09:59 am, Saturday, 13 January 2024