11:06 pm, Tuesday, 21 April 2026

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

ডেস্ক রিপোর্ট : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধানের (ডিবিপ্রধান) পদ থেকে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (৭ এপ্রিল) মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমকে ঢাকায় তার বাসা থেকে আটক করে ডিবি। এরপর বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন।
কিন্তু মেঘলাকে আটকের ঘটনায় সমালোচনার মুখে পড়ে ডিবি। অবশ্য এরপর শুক্রবার (১১ এপ্রিল) ডিএমপি থেকে মেঘলাকে আটকের ঘটনায় ব্যাখায় দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, মেঘনাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। এছাড়া আইনের আশ্রয় নেয়ার অধিকার তার রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের প্রায় এক মাস ফাঁকা ছিল ডিএমপির ডিবিপ্রধানের চেয়ার। এরপর ১ সেপ্টেম্বর তৎকালীন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়।
রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। এর আগে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন রেজাউল করিম মল্লিক।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

Update Time : 07:33:22 am, Sunday, 13 April 2025