9:39 am, Friday, 22 May 2026

পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : হার দিয়েই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে আজ নিয়মরক্ষার ম্যাচে পাকিস্তানের কাছে সাকিবরা হেরেছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের টার্গেটে পাকিস্তান পৌঁছেছে ১ বল হাতে রেখে।

রান তাড়া করতে নেমে ব্যাট হাতে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

১২ দশমিক ৩ ওভারে ১০১ রান তুলেন বাবর-রিজওয়ান। তাঁদের এই জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। ৪০ বলে ৫৫ রান করা বাবরকে মোসাদ্দেকের ক্যাচ বানান তিনি। এরপর হায়দার আলীকেও সাজঘরে পাঠান হাসান। ২ বলে শূন্য রানে বোল্ড হন হায়দার।

তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন রিজওয়ান ও মোহাম্মদ নওয়াজ। রিজওয়ান ৫৬ বলে ৬৯ রান করে ফিরলেও ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন নওয়াজ। ২০ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে, লিটন দাসের ৬৯ ও সাকিব আল হাসানের ৬৮ রানে ভর করে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে টাইগাররা।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ

Update Time : 08:05:06 am, Thursday, 13 October 2022