অনলাইন ডেস্ক: সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনানুযায়ী তার রিমান্ড চেয়ে আগামীকাল আদালতের পাঠানো হবে।
8:10 am, Wednesday, 24 June 2026
News Title :
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:16:28 pm, Sunday, 15 September 2024
- 285 Time View
Tag :
Popular Post
























