3:58 pm, Wednesday, 18 November 2026

জামায়াত সেক্রেটারির নেতৃত্বে ৮ দলের প্রতিনিধিরা যমুনায়

ডেস্ক রিপোর্ট :: জাতীয় নির্বাচনের আগে চলতি নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে তার বাসভবন যমুনায় গেছেন জামায়াতে ইসলামীসহ আট দলের প্রতিনিধিরা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ওই প্রতিনিধিরা বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার পর যমুনায় পৌঁছেন।

এর আগে সকাল হতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতা-কর্মীরা পল্টন মোড়ে এসে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে মিছিল সহকারে তারা যমুনার দিকে পদযাত্রা করেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে মৎস্য ভবন মোড়ে মিছিলটি পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

তখন মিছিলটি ওই মোড়েই রেখে প্রতিনিধিদল স্মারকলিপি দিতে যমুনায় যায়। আর নেতা-কর্মীদের অবস্থানের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

যুগপৎ আন্দোলনে থাকা আট দলের আন্দোলনের মূল লক্ষ্য হলো পাঁচটি দাবি আদায় করা। দাবিগুলো হলো:

১) নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি।

২) অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করা।

৩) নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

৪) ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা।

৫) রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জামায়াত সেক্রেটারির নেতৃত্বে ৮ দলের প্রতিনিধিরা যমুনায়

Update Time : 08:59:33 am, Thursday, 6 November 2025