স্টাফ রিপোটার: আজ ২৬ শুক্রবার, বিকেলে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এম সাইফুর রহমান সড়ক মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮ তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করে মৌলভীবাজার জেলা জিয়া স্মৃতি পাঠাগারের । মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় উনার জীবনীর উপর আলোচনা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
জিয়া স্মৃতি পাঠাগার, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী বীর মুক্তিযুদ্ধা এডভোকেট সুনিল কুমার দাস, সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা এডভোকেট মুজিবুর রহমান (সভাপতি জিয়া স্মৃতি পাঠাগার), সঞ্চালনা করেন মনোয়ার আহমেদ রহমান (সাধারণ সম্পাদক) জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা।
জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা করেন এডভোকেট বকসি জুবায়ের আহমদ (সিনিয়র সহ-সভাপতি), মাহবুব ইজদানী ইমরান(সহ-সভাপতি),এডভোকেট রুনু কান্ত দত্ত সহ-সভাপতি),আরো উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ নেপুর আলী (যুগ্ম সম্পাদক), এডভোকেট নিয়ামুল হক (সাংগঠনিক সম্পাদক), আব্দুল হামিদ (প্রকাশনা সম্পাদক), শহিদুল ইসলাম অভি (সমাজকল্যাণ সম্পাদক) সহ প্রমুখ।
5:10 am, Wednesday, 22 April 2026
News Title :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:14:57 pm, Friday, 26 January 2024
- 377 Time View
Tag :
Popular Post
























