4:59 am, Friday, 17 July 2026

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার এক শোক বার্তায় তথ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমেদের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান বলেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি ও পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য,শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।

তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

Update Time : 10:40:35 am, Saturday, 19 March 2022