ডেস্ক রিপোর্ট : রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
গত ২১ ও ২৪ অক্টোবর তাদের কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোসজনক না হওয়ায় সোমবার তাদের অব্যাহত পত্র দেওয়া হয়েছে একাডেমি সূত্র থেকে জানা গেছে।
এ নিয়ে এখন পর্যন্ত ৩১০ জন এসআইকে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই এসআইদের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত।
ওই ব্যাচের ৭০৪ জন প্রশিক্ষণার্থীর শৃঙ্খলা ভঙ্গের কারণে সম্প্রতি ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় গত ২২ অক্টোবর তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসার কারণে ৫৮ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল।
একাডেমি সূত্র জানায়, ২১ অক্টোবর ওই ব্যাচের ১০ জন এসআইকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়। এরপর ২৪ অক্টোবর তৃতীয় দফায় আরও ৪৯ জনকে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছিল। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার তারেক বিন রশিদ অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারার ওপর প্রশিক্ষণরত এসআইদের ক্লাস ছিল। প্রশিক্ষণ চলাকালে পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখতে পান, সিটে বসার সময় শৃঙ্খলার সঙ্গে না বসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলার সঙ্গে বসতে বললেও নির্দেশ অমান্য ও কর্ণপাত না করে বসা নিয়ে হইচই করতে থাকেন।
4:21 pm, Wednesday, 13 May 2026
News Title :
সারদায় আরও ৫৮ এসআই’কে অব্যাহতি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:12:14 am, Monday, 4 November 2024
- 251 Time View
Tag :
Popular Post
























