6:42 am, Monday, 31 August 2026

বাদ পড়ার কারণ বুঝতে পারছেন না শেখ মেহেদী

ক্রীড়া ডেস্ক : গত বছর সংযুক্ত আরব আমিরাতে ৮ ম্যাচে ১৮.৭৫ পেয়েছেন ১১ উইকেট। ওভারপ্রতি খরচা ৬.১২। অথচ, এমন বোলিংয়ের পরও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীর।

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খরচা করেছেন ওভারপ্রতি ১৮.৭৫, এই অপরাধেই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে বিবেচ্য হননি শেখ মেহেদী। মেহেদী হাসান মিরাজ শ্রীলঙ্কার বিপক্ষে মেকশিপ্ট ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নেমে ৩৮ রান করেছেন, তাতেই কপাল পুড়েছে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ২৮ ম্যাচে ৩৩ উইকেট শিকারি শেখ মেহেদীর!

স্পিনারদের মধ্যে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সময়ের সেরাদের মধ্যে শেখ মেহেদীর রেকর্ডটা দারুণ। সাকিবের ওভারপ্রতি খরচা ৬.৩০, অ্যাডাম জাম্পার ৬.৫৬, সিমি সিংয়ের ৬.৩৯, আকিল হুসেইনের ৬.৯৮-সেখানে শেখ মেহেদীর ৫.৭০! ২৮ ম্যাচের মধ্যে ১৩ ম্যাচে নতুন বলে বোলিংয়েও ছড়িয়েছেন আলো। ওই ১৩ ম্যাচে ওভারপ্রতি খরচা তার মাত্র ৫.৪৬।

বিশ্বকাপ স্কোয়াডে থাকতে না পেরে তাই শেখ মেহেদী হতাশ। সৌদি আরব থেকে ক্রিকবাজকে দেয়া ইন্টারভিউতে বলেছেন—‘যেহেতু সাকিব ভাই বাঁ হাতি ব্যাটারদের বল করতে পারবেন না, তাই দলে ম্যাচ আপের জন্য আমাকে নেয়া হয়নি, এই যুক্তিটা ঠিক নয়। একজন বোলার যে কারো বিপক্ষে বল করতে পারবে। এ ব্যাপারে কোনো অজুহাত দেয়া ঠিক হবে না। আন্তর্জাতিক ক্রিকেটে যেখানেই খেলেন না কেনো, চ্যালেঞ্জ নিতেই হবে। আমি নিশ্চিত, আগামীতে আমার জন্য ভাল দিন আসছে। আমি এ পর্যন্ত এসেছি কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রম করে কামব্যাক করব।’

টেকনিক্যাল কনসালেটেন্ট শ্রীধরণ শ্রীরামের সুনজরে না থাকায় বিশ্বকাপ দলে জায়গা হয়নি বলে সমালোচনা হচ্ছে। তবে মেহেদী কাউকে অভিযুক্ত করছেন না—‘আমি মনে করি না, এটা একটা ইস্যু। সবারই একটা নিজস্ব সিদ্ধান্ত থাকে। উনি যদি লম্বা সময়ে থাকেন, তাহলে আমাকে আরো ভাল করে বুঝতে পারবেন।’

এশিয়া কাপে মাত্র ১টি ম্যাচে প্রত্যাশিত বোলিং করতে না পারায় বিশ্বকাপের দলে জায়গা পেলেন না। এটা মানতে কষ্ট হচ্ছে শেখ মেহেদীর—‘ সারা বছর ভালো খেলে এশিয়া কাপে একটি ম্যাচে (শ্রীলঙ্কার বিপক্ষে) খারাপ বোলিং করেছি এবং সেটাই আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমি যদি ওই ম্যাচে ভালো করতাম তাহলে এসব কথা আসত না। ভুলটা আমারই হয়েছে। আমাকে এই জায়গা থেকে উন্নতি করতে হবে এবং আমার স্নায়ু নিয়ন্ত্রণ করতে হবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

বিদেশ গমন উপলক্ষে নাইম আহমদ কে বিদায় সংবর্ধনা দেন।বন্দু মহল।

বাদ পড়ার কারণ বুঝতে পারছেন না শেখ মেহেদী

Update Time : 06:49:14 am, Saturday, 17 September 2022