7:39 am, Monday, 24 August 2026

সিরাজগঞ্জে বাস উল্টে অটোভ্যানের ওপর, নিহত ৪

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে রাস্তার পাশে ছিটকে একটি অটোভ্যানকে চাপা দেয়। এসময় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকা যাবার পথে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নিয়ন্ত্রণ হারায়। সড়কের গোঁজা ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানে থাকা এক নারীসহ চারজন মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। ’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

সিরাজগঞ্জে বাস উল্টে অটোভ্যানের ওপর, নিহত ৪

Update Time : 07:16:12 am, Friday, 31 December 2021