9:04 am, Tuesday, 28 July 2026

সিলেটের জন্য যে ‘দুঃসংবাদ’

ডেস্ক রিপোর্ট :: সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে আগামী কয়েকদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসজুড়ে সিলেটে কমবেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সিলেট আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েকদিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে। সিলেট নগরী ছাড়াও বেশি বৃষ্টিপাত হয় জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুুর, কানাইঘাটসহ অন্যান্য উপজেলায়। তাছাড়া সুনামগঞ্জ জেলাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে অনুযায়ী- সিলেটে স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা করলেও বৃষ্টিপাতের জন্য বন্যাকবলিত এলাকা থেকে সহসাই পানি কমছে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

সিলেট ও সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করে হাওরগুলোতে আবারও পানি প্রবেশ করে দেখা দিয়েছে বন্যা।

এদিকে, বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয়ে দফায় দফায় বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢল নামছে বলে জানা গেছে। এভাবে ঢল এলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে চলতি সপ্তাহে কম-বেশি বৃষ্টিপাত হবে। তবে ১৯ ও ২০ জুন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আগামী ২৫ জুন বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পুরো জুন মাস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার ও ১৩ জুন ৯১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

সিলেটের জন্য যে ‘দুঃসংবাদ’

Update Time : 10:11:43 am, Thursday, 16 June 2022